Homeবিনোদনহুইল চেয়ারে করে আমার সঙ্গে সে দেখা করতে এসেছিল: মেহজাবীন

হুইল চেয়ারে করে আমার সঙ্গে সে দেখা করতে এসেছিল: মেহজাবীন

প্রাইম ভিশন ডেস্ক »

বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। একের পর এক ভিন্ন মাত্রার চরিত্রে কাজ করে নিজের অভিনয়গুণের জানান দিচ্ছেন এই অভিনেত্রী। সারা দেশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অভিনেত্রীর অসংখ্য ভক্ত। যেখানেই যান, সেখানেই ভিড় জমায় ভক্তরা।

সম্প্রতি জানা গেল, মেহজাবীনের প্রতি এক ভক্তের ভালোবাসার কথা। অভিনেত্রীর ভীষণ ভক্ত তিনি। শুধু তাই নয়, মেহজাবীনকে এক নজর দেখার জন্য অনেক দূর থেকে হুইল চেয়ারে করে অভিনেত্রীর সঙ্গে দেখা করতে এসেছিল সে।

মেহজাবীন বলেন, ভক্তদের ভালোবাসাকে আমি সম্মান করি। একজন শিল্পী হিসেবে ভক্তদের কাছ থেকে ভালোবাসাটা পাওয়া অনেক বড় ব্যাপার। নানা সময়ে ভক্তদের কাছ থেকে ভালোবাসা ও সম্মান পেয়ে আসছি। এটা ভীষণ ভালো লাগে। তাদের জন্যই আসলে অভিনয় করি।

এক ভক্তের কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, একজন ভক্তের কথা কখনোই ভুলতে পারব না। সারাজীবন মনে থাকবে। প্রতিবছর আমার ভক্তরা একবার একসঙ্গে হওয়ার আয়োজন ভক্তরাই করেন। সেইবার সেখানে আমিও উপস্থিত ছিলাম। সবার সঙ্গে কথা বলছি।

হঠাৎ একজন ভক্তকে দেখি তার মা-বাবাকে সঙ্গে নিয়ে হুইল চেয়ারে করে দেখা করতে এসেছে। জানতে পারলাম আমাকে দেখার জন্য অনেক দূর থেকে করে এসেছে। আমি সে সময়ে খুবই ইমোশনাল হয়ে পড়ি।

আমি তাকে সময় দিই। একটাই ভাবনা ছিল, আমার অভিনয়কে পছন্দ করে বলেই সে এসেছে। ভক্ত সেদিন কেঁদেছিল আমাকে পেয়ে। তার এমন ভালোবাসা সত্যি মুগ্ধ করার মতো।

একটা সময় ছিল ভক্তরা হাত কেটে রক্ত দিয়ে তারকাদের নামও লিখত। এসব আমি মেনে নিতে পারি না। ভীষণ খারাপ লাগে। ভালোবাসা তো অন্যভাবেও হতে পারে। কাউকে ভালোবাসলে কিংবা সম্মান জানাতে হাত কেটে ফেলার কিছু নেই। আমার বেলায় হয়েছিল। দুই-একজন ভক্ত এটা করেছিল। তারপর আমি বুঝিয়ে বলার পর কেউ এটা করেনি।

এছাড়া আরেকবার ভক্তরা মিলে আমার জন্মদিনে অসহায় ও গরিব মানুষদের খাবার দিয়েছিল। সমস্ত টাকা-পয়সা ভক্তরাই দিয়েছিল। এটা শোনার পর আমি অবাক হয়েছি। একজন পছন্দের তারকার জন্য ভক্তরা এত কিছু করতে পারে? আমি তাদের সঙ্গে কথা বলেছি। তাদের ভালোবাসার কাছে আমি চির ঋণী।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়