প্রাইম ভিশন ডেস্ক »
সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে বিপুল পরিমাণ সোনা জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা, শুল্ক গোয়েন্দা ও বিমানবন্দর কাস্টমস। সন্দেহভাজন হিসেবে নয় যাত্রীকে শনাক্ত করা হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে এসব সোনা জব্দ করা হয়।
কী পরিমাণ সোনা জব্দ করা হয়েছে তা কাস্টমস কর্তৃপক্ষ এখনো না জানালেও সূত্রে জানা গেছে, ২৩ কেজির বেশি সোনা রয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৮টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ দুবাই থেকে সিলেট বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি ঢাকায় যাওয়ার কথা ছিল। তবে গোপন সংবাদ পেয়ে বিমানে অভিযান চালিয়ে ওই সোনা জব্দ করা হয়। এ সময় নয় যাত্রীকে সন্দেহ করা হয়। তারা সবাই ঢাকায় যাওয়ার কথা ছিল।


