প্রাইম ভিশন ডেস্ক »
মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা বলিউড সিনেমার তালিকায় ‘অ্যানিমেল’ এখন তৃতীয় অবস্থানে। তার আগের দুই অবস্থানে রয়েছে ‘পাঠান’ ও ‘জওয়ান’। প্রথম ৩ দিন ‘অ্যানিমেল’ বক্স অফিসে ঝড় তোলে। চতুর্থ দিন থেকে তুলনামূলক সিনেমাটির আয় কমতে শুরু করলেও তা উঠা-নামার মধ্য দিয়ে যায়। এরপর সিনেমাটির আয় ঊর্ধ্বমুখী হয়। কিন্তু সিনেমাটির আয় ফের কমেছে।
বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে শুধু ভারতে ‘অ্যানিমেল’ সিনেমায় আয় করে ৬৩.৮ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করে ৬৭.২৭ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করে ৭০.৬৯ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করে ৪৪.৪৭ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করে ৩৭.৮২ কোটি রুপি, ৬ষ্ঠ দিনে আয় করে ৩০.৪৫ কোটি রুপি, সপ্তম দিনে আয় করে ২৪.১৩ কোটি রুপি, অষ্টম দিনে আয় করে ২৩.৫৩ কোটি রুপি, নবম দিনে আয় করে ৩৫.৩৩ কোটি রুপি, দশম দিনে আয় করে ৩৬.৫৩ কোটি রুপি, এগারোতম দিনে আয় করে ১৪.৩২ কোটি রুপি, বারোতম দিনে আয় করে ১২.৩৭ কোটি রুপি, তেরোতম দিনে আয় করে ১১ কোটি রুপি। ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪৭১.৬৮ কোটি রুপি। আর বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ৭৫৭.৭৩ কোটি রুপি।
রণবীর-রাশমিকা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি, শক্তি কাপুর, প্রেম চোপড়া। ২০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৬৪ কোটি টাকার বেশি) বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন গুলশান কুমার।


