Monday, June 29, 2026
spot_img
Homeমুল পাতাপ্রবাসীকে বিয়ে করছেন স্বাগতা

প্রবাসীকে বিয়ে করছেন স্বাগতা

প্রাইম ভিশন ডেস্ক »

চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে বিচ্ছেদের পর নিজের মতো করে চলছিলেন অভিনয়শিল্পী স্বাগতা। তবে এবার সংসারী হবেন তিনি। একদিন ঢাকার একটি ক্লাবে পরিচয় হয় লন্ডনপ্রবাসী হাসান আজাদের সঙ্গে। কিছুদিন পথচলার পর হাসানকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। নতুন বছরে স্বাগতা ও হাসানের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

স্বাগতা বলেন, ‘গত বছরের আগস্ট-সেপ্টেম্বরের কথা, আমার একটা বান্ধবী আমাকে ঢাকার একটি ক্লাবে নিয়ে গিয়েছিল। ওখানে আমরা হ্যাংআউট করতে গিয়েছিলাম। বান্ধবীর একটা বন্ধু ছিল হাসানের কাজিন। ওখানে হাসান ছিল। এরপর অনেক দিন দেখা ছিল না আমাদের। নভেম্বরে আবার দেখা। দেখা হলে বুঝতে পারি, সে আমার সঙ্গে বন্ধুত্ব করতে আগ্রহী। এরপর ভাবলাম, না ঠিক আছে। তবে বান্ধবীর কিন্তু মোটেও উদ্দেশ্য ছিল না হাসানের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া।’

স্বাগতা জানান, হাসান আজাদের মা মাস চারেক আগে মারা গেছেন। বাবা আরো আগে মারা যান। পরিবারের মধ্যে এখন শুধু একমাত্র বোন বেঁচে আছেন। স্বাগতা বলেন, ‘হাসান কিন্তু প্রথমে জানত না, আমি সেলিব্রিটি। ওর আমাকে এমনিতে পছন্দ হয়েছে।’

তারকা জানার পর কী বলেছেন এমন প্রশ্নে বলেন, ‘তখন তো সুপার এক্সাইটেড। (হাসি)’ নিজেদের সম্পর্ক নিয়ে স্বাগতা বলেন, ‘খুব যে প্রেম, ভালোবাসা, ব্যাপারটা তা নয়। আমি মনে মনে ঠিকঠাক একটা জীবনসঙ্গী খুঁজছিলাম। এমন কেউ, যার সঙ্গে বাকি জীবনটা পার করে ফেলা যায়। এমন সময় ওর সঙ্গে পরিচয়। ভাবলাম, দেখি যদি মনের মিল হয়। ও গান লেখে, সুর করে, মিউজিক কম্পোজ করে, আমি গাই। মিউজিক আমাদের বেঁধে ফেলল।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়