Monday, June 29, 2026
spot_img
Homeমুল পাতানির্বাচন প্রতিহত করার চেষ্টা বেআইনি : ইসি আলমগীর

নির্বাচন প্রতিহত করার চেষ্টা বেআইনি : ইসি আলমগীর

প্রাইম ভিশন ডেস্ক »

নির্বাচন প্রতিহত করার চেষ্টা সম্পর্কে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, প্রচলিত আইন অনুযায়ী নির্বাচন প্রতিহত করা বেআইনি। তিনি বলেন, ‘যেহেতু একাধিক রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছে এবং বলেছে তারা নির্বাচন প্রতিহত করবে।

আমাদের কথা হলো, প্রচলিত আইন অনুযায়ী সেটা বেআইনি।’ রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও নির্বাচন সংশ্লিষ্ট অন্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

মো. আলমগীর বলেন, নির্চানটা যাতে নিরপেক্ষ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর হয়, ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারেন সেই পরিবেশটা তৈরি করে দেওয়ার জন্য প্রশাসনের এবং আইনশৃংখলা বাহিনীর সদস্যদের আমরা কথা বলেছি। তাদের মতামত শুনেছি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের যে মতামত সেটা আমি তাদের জানিয়েছি।

একই দিন বিকেল ৩টার দিকে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আরেকটি মতবিনিময় সভা করেন মো. আলমগীর। সেখানে তিনি নির্বাচনে সেনাবাহিনী নিয়োগ করা হবে কি না জানতে চাইলে বলেন, রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, বিজেপি কমান্ডার, র‌্যাব কমান্ডার ওনারা নির্বাচনী মাঠে আছেন। ওনারা যদি মনে করেন সেনাবাহিনী দরকার, তাহলেই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে। তিনি আরো বলেন, ভোট সব সময় উত্তেজনার বিষয় হলেও সেটি আনন্দের। এখন যে অস্থিরতা সেটি আনন্দের, দুর্ভাবনার নয়, এবং খুব শান্তিপূর্ণভাবে ও নিরপেক্ষভাবে নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তিনি সংসদে গিয়ে শপথ গ্রহণ করবেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়