প্রাইম ভিশন ডেস্ক »
গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নি স্বামী সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও শবনম বুবলীকে জড়িয়ে গুরুতর অভিযোগ এনেছিলেন। তিনি জানান, তাপসের সঙ্গে প্রেমের সম্পর্ক বুবলীর। তবে ভোল পাল্টাতে সময় নেননি। ওই পোস্ট দেওয়ার পরদিন মুন্নি জানান তার ফেসবুক আইডি ক্যাকারদের কবলে পড়েছিল।
এরপরই অপু বিশ্বাসের সঙ্গে মুন্নির কলরেকর্ড ফাঁস হয়। সেখানে বুবলীর নামে বিস্তর অভিযোগ আনেন মুন্নি। তবে কলরেকর্ডটি এডিট করা ছিল। মুন্নির কথা থাকলেও সুকৌশলে ফেলে দেওয়া হয়েছিল অপুর কথা। এতে ক্ষুব্ধ মুন্নি। কল রেকর্ড ফাঁসের অভিযোগে অপুকে অভিযুক্ত করেন তিনি। সেইসঙ্গে জানান অন্যের কথায় বুবলীকে সন্দেহ করেছেন তিনি এবং অপু তাকে ব্যবহার করেছেন।
বিষয়টি নিয়ে তখন ইঙ্গিতে দুই-এক কথা বললেও এবার হয়েছেন সরব। ফের ক্ষোভ উগরে দিয়েছেন বুবলীর ওপর। সেইসঙ্গে তার বিরুদ্ধে এনেছেন একাধিক সংসার ধ্বংসের অভিযোগ।
নিজের ফেওসবুকে দেওয়া এক ভিডিওবার্তায় অপু বলেন, ‘মুন্নী ভাবির মতো অনেক সংসারকে এই মহিলা (বুবলী) টার্গেট করেছে। আমি বগুড়ার মেয়ে। সেখানকার পরিবারকেও ধ্বংসের চেষ্টা করা হয়েছে।’
বুবলীকে পচা আলুর সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘নোংরা তো নোংরাই। এর তো জায়গা অবস্থান নেই। পচা আলু ভালো রুমে থাকলেও গন্ধ বের হবে। গন্ধটা আমার পরিবারকে উইপোকার মতো খেয়ে খেয়ে আরেকটা পরিবারে ঢুকেছে। পচা আলু যেহেতু ধরেছেন, গন্ধ তো ছড়াবে।’
অপু-বুবলীর মাঝে চলমান এই দ্বন্দ্ব শাকিব খানকে ঘিরে। শাকিব-অপুর বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আসে ২০১৭ সালের ১০ এপ্রিল। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর এদিন জয়কে সামনে আনেন অপু। একটি টিভি চ্যানেলে পুত্রকে নিয়ে হাজির হয়ে অপু জানান তার সন্তানের পিতা শাকিব। শাকিব-অপু বিয়ে করেছিলেন ২০০৮ সালে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করে জয়।
অন্যদিকে ২০১৮ সালের ২০ জুলাই শাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান শেহজাদের জন্ম হয়। ২৭ সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশের মাধ্যমে বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আনেন তিনি।


