চট্টগ্রাম-৯ আসনের প্রার্থীর নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে আ জ ম নাছির
প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, নৌকা শুধুমাত্র আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নয়; নৌকা বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির-কৃস্টি, গর্ব ও সাহসের প্রতীক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নৌকার পালে হাওয়া লেগেছে। তাই উজান ঠেলে এগিয়ে যাবে, কেউ থামাতে পারবে না। আজ সোমবার নগরীর কে.সি.দে রোডে দোয়া ও মিলাদ মাহফিল শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্বাচন প্রচারনা কার্যালয় নগরীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন কালে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, যে দলগুলো নির্বাচনের মাঠে নেই তাদের দৃষ্টিভঙ্গি রাজনৈতিক নয়, তারা সংবিধান তোয়াক্কা করে না এবং মনগড়া ও কল্পনাপ্রসূত নির্বাচনী ফমুর্লা দাঁড় করিয়েছিল। যা; আদালতের রায়ে মৃত হয়ে গেছে। তাই যারা নির্বাচনে যায়নি তারা ওই মৃত ইস্যুর কফিন কাঁধে পথে ঘাটে ঘুর ঘুর করছে। তাই ৭ জানুয়ারি নির্বাচনী রায়ে যারাই ক্ষমতাই যাক না কেনো তারাই সংবিধান সম্মত সরকার গঠন করবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন,
একটি অদৃশ্য ও আসুরিক অপশক্তির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলছে। এই অপশক্তিটি হলো একাত্তরের পরাজিত শক্তির প্রেতাত্মা ও দালাল চক্র। বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচনের পর এই চক্রটি অধিকতর সক্রিয় হতে পারে ; কেননা তাদের মুরব্বি দেশ আমেরিকা বাংলাদেশের নির্বাচনের পর “আরবীয় বসন্ত বাতাস” বয়ে যাবে বলে ইঙ্গিত দিয়েছে। আমরা জানি ওদের ইঙ্গিতে আরব দেশে বসন্ত বাতাস বয়ে গেলেও তা থিতু হতে পারেনি। তিনি আরও বলেন, বাংলাদেশে ৭ জানুয়ারি নির্বাচন হবে এটা বিএনপি বুঝে গেছে এবং তারা নিশ্চিত তাদের পরাজয় ঘটেছে। তাদের মরদেহের কফিনে শেষ পেরেক পুঁতে দিয়েছে। তাদের মরদেহের কফিনে তরাই শেষ পেরেক পুঁতে দিয়েছে। তিনি নেতা-কর্মীদের বলেছেন, আমাদেরকে প্রত্যেক ভোটারের ঘরে ঘরে যেতে হবে এবং তাদেরকে ভোট কেন্দ্রে আসার তাগিদ দিতে হবে। নির্বাচন যাতে অংশগ্রহণ ও প্রতিযোগিতা মূলক হয় সেজন্য প্রত্যেককে ভোটকেন্দ্র মুখী করতে হবে এবং ভোটারদের মন থেকে ভয়-ভীতি ও আতংক দূর করে দিতে হবে।
চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেন, আমাদেরকে অবশ্যই নির্বাচনী আচরন-বিধি মেনে ভোটারদের ঘরে-ঘরে গিয়ে তাদেরকে ভোট কেন্দ্রে আসতে উদ্বুর্ধ করতে হবে। আমাদের এটাও মনে রাখতে হবে যে, কোনো অনৈতিক আচরনের কারণে আমরা যেন গণমাধ্যমের অপপ্রচারের শিরোনাম না হই। কেননা কুচক্রী মহল বিশেষ নির্বাচন বানচাল করার জন্য নানামুখী চক্রান্ত করছে। এমনকি ভোটাররা যাতে ভোট কেন্দ্রে না আসে
সে জন্য তাদের মধ্যে আতংক ছড়ানো হচ্ছে। তাই নির্বাচনী প্রচারনা কাজে দায়িত্বপ্রাপ্ত নেতা-কর্মীদের সংযত আচরন ও সর্তকতা অবলম্বন করতে হবে।
এছাড়া বাদ জোহর শাহ আমানত রা. মাজার জেয়ারত ও মোনাজাত শেষে চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ইঞ্জিনিয়ার আব্দুল খালেক চত্বর থেকে ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ডে গণসংযোগের মাধ্যমে আনুষ্টানিকভাবে তার নির্বাচনী প্রচারনা কার্যক্রমের সূচনা করেন।
চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মোঃ ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সভাপত্বিতে ও সদস্য সচিব এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ খোরশেদ আলম সুজন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দ্রন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি হাসিনা মহিউদ্দিন, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মোঃ আবুল মনছুর, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক, মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান আজিজ, আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইকবার হাসান, সাধারণ সম্পাদক লায়ন আশিষ ভট্টাচার্য, কাউন্সিলর হজি নুরুল হক, নুরুল আমিন মিয়া, নিলু নাগ, রুমকি সেনগুপ্ত, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদ ইমু, সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া দস্তগীর প্রমুখ।


