প্রাইম ভিশন ডেস্ক »
মঙ্গলবার সন্ধ্যায় রিং রোডের চরপাড়া সংলগ্ন ঘাট এলাকায় দ্রুতগামী প্রাইভেটকারের চাপায় প্রাণ হারিয়েছেন সালাউদ্দিন (৩০) নামের এক পথচারী।
তার গ্রামের বাড়ি চট্টগ্রামের মীরসরাইয়ে। নিহতের বাবার নাম সাহাবউদ্দিন এবং মায়ের নাম আয়েশা বেগম। সালাউদ্দিন পতেঙ্গা এলাকায় লাইটার জাহাজে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষ্দর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টা নাগাদ চরপাড়া সংলগ্ন ঘাট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার (চট্টমেট্রো –গ ১২-৪০৬৩) চাপা দেয় সালাউদ্দিনকে।
এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবিরুল ইসলাম জানান, প্রাইভেটকার চাপায় পথচারী মৃত্যুর ঘটনায় গাড়ী চালককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত প্রাইভেটকার শনাক্তের পর এখন গাড়ী আটক ও এর চালককে শনাক্তের চেস্টা করছে পুলিশ।


