মঙ্গলবার, মে ১২, ২০২৬
spot_img
Homeখেলাধুলাবিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই তামিম

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই তামিম

প্রাইম ভিশন ডেস্ক »

তামিম ইকবালকে ঘিরে আলোচনা যেন থামছেই না। ক্রিকেট মাঠের ঘটনার চেয়ে বাইরের ঘটনা নিয়েই বেশি আলোচনায় তামিম। কয়েকদিন আগেই জানিয়েছিলেন, আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে মাঠের ক্রিকেটে ফিরবেন তিনি। তার আগেই বড় দুঃসংবাদ পেতে চলেছেন টাইগার এই ওপেনার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না এই ড্যাশিং ওপেনার।

বর্তমান বাস্তবতায় তামিমকে চুক্তিতে না রাখা বিস্ময়কর কিছু নয়। কেননা জাতীয় দলে তামিমের ফেরা নিয়ে সংশয় রয়েছে। বিপিএলে ফেরার ঘোষণা দিলেও জাতীয় দলে ফিরবেন কি ফিরবেন না তা এখনও নিশ্চিত করেননি তামিম। এরই মধ্যে আজ ক্রিকেটারদের বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেন জালাল ইউনুস। সে সময়ে তামিম ইকবালকে নিয়ে নতুন তথ্য দিয়েছেন বিসিবির এই কর্মকর্তা।

জালাল ইউনুস বলেন, ‘তামিমের ব্যাপারে আগেও আলাপ হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন না। তামিম নির্বাচকদের সঙ্গে কথা বলেছিল, প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলেছে, আমার সঙ্গেও কথা বলেছে। বিসিবির ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে নিজেকে না রাখার অনুরোধ করেছন তামিম ইকবাল।’

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আরও বলেন, ‘সিলেক্টররা সেন্ট্রাল কন্টাক্ট নিয়ে বসেছিল। একটা ড্রাফট দেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত করা হবে। বিসিবি সভাপতির সঙ্গে তামিমের বসার কথা আছে। নিজের ফিউচার প্ল্যান জানাবে। তার আগে কন্টাক্টে না রাখার অনুরোধ করেছেন তিনি। বসার পরে জানাবেন কি করতে চাচ্ছেন।’

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়