মঙ্গলবার, মে ১২, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেযে কারণে ব্র্যাক ব্যাংকের কার্ড দিয়ে বিদেশে টাকা তোলা যাচ্ছে না

যে কারণে ব্র্যাক ব্যাংকের কার্ড দিয়ে বিদেশে টাকা তোলা যাচ্ছে না

প্রাইম ভিশন ডেস্ক »

হঠাৎ করেই দেশের বাইরে কার্ড দিয়ে নগদ বৈ‌দে‌শিক মুদ্রা তোলা বন্ধ করে দিয়েছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি ব্যাংক‌টির পক্ষ থে‌কে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জা‌নানো হয়েছে।

এতে বলা হয়, ২৪ ডিসেম্বর ব্র্যাক ব্যাংক কার্ড দিয়ে দেশের বাইরে সব প্রকার ক্যাশ উত্তোলন স্থগিত করা হয়েছে।

বিজ্ঞ‌প্তি আরও বলা হয়, ভ্রমণ কোটার ম‌ধ্যে পিওএস এবং ই-কমা‌র্সের মাধ্যমে যেকো‌নো বৈধ কেনাকাটা কর‌তে পার‌বে।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেন বলেন, ডিজিটাল ও ইলেকট্রনিক মাধ্যমে অর্থ পরিশোধ উৎসাহিত করতে এবং নগদ লেনদেন নিরুৎসাহিত করতে ব্র্যাক ব্যাংক তাদের কার্ড ব্যবহার করে বিদেশে নগদ টাকা তোলা বন্ধ করেছে।

তিরি আরও জানান, বাংলাদেশের বাইরে গ্রাহক ইলেকট্রনিক ডেবিট বা পেমেন্ট করতে পারবেন; শুধু নগদ উত্তোলন বন্ধ থাকবে। এছাড়া ব্র্যাক ব্যাংকের কার্ড দিয়ে গ্রাহকরা পণ্য ও সেবাও কিনতে পারবেন।

চাহিদা মেটাতে বাংলাদেশে আমাদের কাছে যথেষ্ট পরিমাণ নগদ বৈদেশিক মুদ্রা রয়েছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়