প্রাইম ভিশন ডেস্ক »
পাকিস্তানে সাভেরা প্রকাশ নামের একজন হিন্দু নারী দেশটির আসন্ন সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। পাকিস্তানের ৭৬ বছরের ইতিহাসে আর কোনো হিন্দু নারী দেশটির সংসদ নির্বাচনে প্রার্থী হয়নি।
জানা গেছে, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিয়েছেন সাভেরা। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বুনের জেলার ২৫ নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। ২০২২ সালে অ্যাবোটাবাদ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন সাভেরা।
বুনের জেলার স্থানীয় রাজনীতিবিদ এবং কওমি ওয়াতান পার্টির নেতা সেলিম খান পাকিস্তানের জাতীয় দৈনিক ডনকে জানিয়েছেন, কেবল প্রথম হিন্দু নারী প্রার্থী নয়, নিজ আসন বুনের জেলার প্রথম নারী প্রার্থীও সাভেরা। এর আগে কোনো নির্বাচনে নারী প্রার্থী দেখেনি বুনের জেলার বাসিন্দারা।
সাভেরার বাবা ওম প্রকাশও পেশায় একজন অবসরপ্রাপ্ত চিকিৎক। তিনি ৩৫ বছর ধরে পিপিপির রাজনীতির সঙ্গে যুক্ত। সাভেরা নিজে পিপিপির বুনের জেলা শাখার নারী বিভাগের সাধারণ সম্পাদক।
ডনকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবিরা জানিয়েছেন, তার জীবনে তার বাবা ওম পারকাশের প্রভাব ব্যাপক। মূলত বাবার উৎসাহ- অনুপ্রেরণাতেই চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি নেওয়া ও রাজনীতিতে আগমন ঘটেছে তার।
নির্বাচনে জয়ের আশা করছেন সাভেরা। নির্বাচিত হলে বুনের জেলার স্বাস্থ্যসেবা খাতকে আরও উন্নত করতে মনযোগী হবেন বলেও ডনকে জানিয়েছেন তিনি।
সূত্র : দ্য ডন


