Homeমুল পাতাবন্ধু মোদিকে আমন্ত্রণ জানালেন পুতিন

বন্ধু মোদিকে আমন্ত্রণ জানালেন পুতিন

প্রাইম ভিশন ডেস্ক »

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মস্কোয় আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে পুতিন এ আমন্ত্রণ জানান।

রাশিয়ায় চার দিনের সফরে থাকা ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে পুতিন বলেন, আমাদের বন্ধু প্রধানমন্ত্রী মোদিকে মস্কোয় দেখতে পারলে বেশ ভালো লাগবে। আমরা যাবতীয় আন্তর্জাতিক বিষয় নিয়ে, রাশিয়া-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা করতে পারব। আমাদের অনেক কাজ এখনও বাকি পড়ে আছে।

পুতিন-জয়শঙ্করের আলোচনা বিষয় ক্রেমলিনের বিবৃতিতে আরও বলা হয়, আমরা প্রধানমন্ত্রী মোদির আন্তর্জাতিক অবস্থান নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল। জটিল বিশ্ব পরিস্থিতিতে তিনি বেশ দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন। ইউক্রেন পরিস্থিতিসহ বিশ্বের অন্য সব উত্তপ্ত বিষয় নিয়ে আমরা তার সঙ্গে আলোচনা করতে চাই। তিনি ইউক্রেন ইস্যু শান্তিপূর্ণ উপায়ে সমাধান করতে চান, এটা আমি ভালোভাবে জানি। ইউক্রেন পরিস্থিতি নিয়ে আমি তাকে সময়ে সময়ে ব্রিফ করেছি। বৈঠকে এ বিষয়ে, শান্তিপূর্ণ সমাধানের বিষয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব।

বৈঠকে মোদির তরফে ব্যক্তিগত শুভেচ্ছা রুশ প্রেসিডেন্টকে পৌঁছে দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তা ছাড়া তিনি মোদির লেখা একটি বার্তাও পুতিনের হাতে তুলে দেন।

ইউক্রেন হামলার পর রাশিয়ার নিন্দা জানাতে, দেশটির ওপর নিষেধাজ্ঞা দিতে ভারতকে নানাভাবে চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কিন্তু তা ব্যর্থ হয়েছে। হামলার নিন্দা জানালেও ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের কোনো গুরুত্বপূর্ণ প্রস্তাবে রাশিয়ার বিপক্ষে ভোট দেয়নি ভারত।

অন্যদিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য বেড়েছে। বিশেষ করে সস্তায় রাশিয়া থেকে বিপুল জ্বালানি কিনছে ভারত। পুতিন ইতোমধ্যে ভারত সফর করেছেন।

ভারত ইউক্রেনের সঙ্গেও সুসম্পর্ক রক্ষা করে চলছে। আলোচনার মাধ্যমে উভয় দেশকে যুদ্ধ শেষ করতে বারবার আহ্বান জানাচ্ছে দিল্লি।

সূত্র : আরটি

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়