Homeএই মুহুর্তেদল বা প্রার্থী দেখে নয়, অপরাধ দেখে ব্যবস্থা : ইসি রাশেদা

দল বা প্রার্থী দেখে নয়, অপরাধ দেখে ব্যবস্থা : ইসি রাশেদা

প্রাইম ভিশন ডেস্ক »

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, আমাদের কাছে সব প্রার্থী সমান। দল বা প্রার্থী দেখে নয়, যে প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবেন, কমিশন তার বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করবে। আমরা এ কার্যক্রম আরও জোরদার করছি।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে দ্বাদশ জাতীয সংসদ নির্বাচন উপলক্ষে প্রিসাইডিং অফিসার ও সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন কাজ করছে। ভোট সুষ্ঠ করতে দেশের বিভিন্ন জেলায় আমরা যাচ্ছি, প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করছি।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি স্তরেই কাজ করছে জানিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ভোটের পরিবেশ নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। যে প্রার্থীই আচরণবিধি ভঙ্গ করবে তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি আসনে নির্বাচন অনুসন্ধান কমিটি রয়েছে। তারা অভিযোগগুলো তদন্ত করছেন।

তিনি বলেন, অপরাধের ধরন বুঝে প্রার্থীদের সাজা দেওয়া হচ্ছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সবার সমন্বয়ে কাজ করা হচ্ছে।

লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, ডিআইজি রংপুর রেঞ্চ আব্দুল বাতেন, লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ, পুলিশ সুপার সাইফুল ইসলামসহ প্রিসাইডিং অফিসার ও সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা উপস্থিত ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট ৩টি আসনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ১৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়