প্রাইম ভিশন ডেস্ক »
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চাঁদের গাড়ির (জিপ) ধাক্কায় সাংবাদিক নিহত হয়েছেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে কাপ্তাই সড়কের রোয়াজারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম ইমরান হোসেন। তিনি উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া গ্রামের বাসিন্দা। জাতীয় দৈনিক ‘আমাদের সময়’-এর রাঙ্গুনিয়া প্রতিনিধি তিনি।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জ্বালানি কাঠ বোঝাই দ্রুতগামী চাঁদের গাড়ি মোটরসাইকেল আরোহী ইমরানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছেন।


