Saturday, June 27, 2026
spot_img
Homeমুল পাতা৩১ ডিসেম্বর ‘ব্যাংক হলিডে’, সব ধরনের লেনদেন বন্ধ

৩১ ডিসেম্বর ‘ব্যাংক হলিডে’, সব ধরনের লেনদেন বন্ধ

প্রাইম ভিশন ডেস্ক »

আগামীকাল রোববার (৩১ ডিসেম্বর) ‘ব্যাংক হলিডে’ হওয়ায় এদিন ব্যাংকে সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। এর কারণে শেয়ারবাজারের লেনদেনও হবে না।

তবে আগামীকাল নিজেদের আর্থিক হিসাব মেলাতে ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।

জানা গেছে, ৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। এদিন ব্যাংকগুলো বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। সেজন্য ৩১ ডিসেম্বরকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়। এ কারণে এদিন ব্যাংক খোলা থাকলেও কোনো ধরনের লেনদেন হয় না।

তবে ব্যাংক হলিডেতে গ্রাহকেরা কার্ডের মাধ্যমে সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন।

নীতি অনুযায়ী, ব্যাংক হলিডে’তে বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করে না।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়