Saturday, June 27, 2026
spot_img
Homeচট্টগ্রামইনানী-সেন্টমার্টিন রুটে শুরু হচ্ছে পর্যটকবাহী জাহাজ চলাচল

ইনানী-সেন্টমার্টিন রুটে শুরু হচ্ছে পর্যটকবাহী জাহাজ চলাচল

প্রাইম ভিশন ডেস্ক »

আগামীকাল রোববার ( ৩১ ডিসেম্বর) থেকে প্রথমবারের মতো ইনানী সৈকত থেকে সেন্টমার্টিন পর্যন্ত– সাগরপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে। এর মধ্য দিয়ে কক্সবাজারে পর্যটন শিল্পের নতুন এক দ্বার উন্মোচন হতে যাচ্ছে।

‘এমভি কর্ণফুলি এক্সপ্রেস’ নামের জাহাজের ক্যাপ্টেন হোসেইন ইসলাম বাহাদুর জানান, ইনানী বিচের বাংলাদেশ নৌ বাহিনীর জেটিঘাট থেকে জাহাজটি কক্সবাজার থেকে সেন্ট মার্টিন রুটে চলাচল করবে।

তিনি বলেন, “প্রতি বছরই টেকনাফ-সেন্টমার্টিন; চট্টগ্রাম-সেন্টমার্টিন ও কক্সবাজার শহর-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল করে আসছে। এরমধ্যে ‘এমভি কর্ণফুলি এক্সপ্রেস’ কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ঘাট থেকে চলাচল করলেও– এবছর ওই রুটে জাহাজ পরিচালনা করা যায়নি। ইতিমধ্যে সকল প্রকার অনুমতি গ্রহণ করে – এই জাহাজ ইনানীর জেটি থেকে সাগরপথে সেন্টমার্টিনে চলাচলের জন্য প্রস্তুত। যার মধ্যে দিয়ে পর্যটনের নতুন একটি দ্বার উন্মোচন হচ্ছে।”

৭৫০ জন যাত্রী ধারণক্ষমতা সম্পন্ন জাহাজটি – রোববার সকাল ৯টায় প্রথমবারের মতো – ইনানী থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওয়ানা হবে। দুপুর সাড়ে ১২টা নাগাদ এটি সেন্টমার্টিন গিয়ে পৌঁছবে। দ্বীপ থেকে বিকেল ৩টায় ফিরতি যাত্রা শুরু করবে, এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ইনানী জেটিতে পৌঁছবে।

তিনি বলেন, রবিবার সকাল ৯টায় জাহাজটি প্রথমবারের মতো ইনানী থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হবে। প্রথম দিন জাহাজটি পর্যটক যাত্রী থাকবে না। জাহাজ সংশ্লিষ্ট, প্রশাসনিক লোকজন যারা জাহাজটি প্রথম যাত্রা নিরাপদ কিনা দেখেন এমন সংশ্লিষ্ট কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং পর্যটন সংশ্লিষ্টরা থাকবেন। এটি দুপুর সাড়ে ১২ নাগাদ সেন্টমার্টিনে গিয়ে পৌঁছবেন। দ্বীপ থেকে এটি বিকাল ৩ টায় ফিরবে এবং সন্ধ্যা সাড়ে ৬ টায় ইনানী জেটিতে পৌঁছবে।

‘এমভি কর্ণফুলি এক্সপ্রেস’- এর টিকেটের দাম হবে ১ হাজার ৮০০ থেকে ৩ হাজার ২০০ টাকা।

তবে প্রথম দিন জাহাজটিতে কোনো পর্যটক যাত্রী থাকবে না। বরং জাহাজের ক্রু, প্রশাসনিক ব্যক্তি ও সাংবাদিকরা থাকবেন বলে জানান হোসেইন ইসলাম বাহাদুর।

কক্সবাজার পর্যটন শিল্প সমিতির সভাপতি বেলাল আবেদিন ভুট্টো আশাবাদ ব্যক্ত করেন, নতুন এই রুট এ অঞ্চলের পর্যটনে ভিন্নমাত্রা যোগ করবে। তিনি বলেন, “পর্যটকরা যাত্রীরা মেরিন ড্রাইভ ও ইনানী বিচের অসাধারণ সৌন্দর্য উপভোগ করবেন। এখন তাঁরা ঝামেলা মুক্তভাবে স্বল্প সময়ে সেন্টমার্টিন যাওয়া-আসা করতে পারবে। এর মাধ্যমে পর্যটক সংখ্যা আরও বাড়বে।

২০২২ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক নৌ মহড়ার জন্য ইনানী সৈকতে নৌ বাহিনী এই জেটি নিমার্ণ করে। তখন থেকে নৌ বাহিনীর অধীনে এই জেটি পরিচালিত হয়ে আসছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়