Saturday, June 27, 2026
spot_img
Homeমুল পাতাকেউ বিয়ে করতে চাইলে করব: মালাইকা

কেউ বিয়ে করতে চাইলে করব: মালাইকা

প্রাইম ভিশন ডেস্ক »

বলিউডের অন্যতম জপ্রিয় আইটেম গার্ল মালাইকা আরোরা। অভিনেতা ও প্রযোজক আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। তবে আরবাজের বিয়ের পর থেকেই আলোচনায় রয়েছেন মালাইকা। নেটজেনরা প্রতিনিয়ত জানতে চাচ্ছেন কবে বিয়ে করছেন তিনি? এবার নেটিজেনদের হয়ে মালাইকার কাছে তার দ্বিতীয় বিয়ের বিষয়ে জানতে চাইলেন নির্মাতা ফারাহ খান।

সম্প্রতি একটি হিন্দি নাচের রিয়্যালিটি শো-এর মঞ্চে ফারাহ মালাইকার কাছে জানতে চান, নতুন বছরে তিনি কি বিয়ে করবেন? উত্তরে মালাইকা বলেন, ‘কেউ বিয়ে করতে চাইলে করব।’ এরপরই ফারাহ ও মালাইকার ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ভারতীয় গণমাধ্যমেও এই ভিডিওর সূত্র ধরে করা হয় নিউজ।

১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন-মালাইকার প্রেমের সম্পর্ক শুরু হয়।

অনেকদিন ধরেই গুঞ্জন তাদের সম্পর্ক পরবর্তী ধাপে নিতে চাইছেন অর্জুন-মালাইকা। বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এমনকি মালাইকার কাছাকাছি থাকার জন্য অর্জুন নিজেও একটি ফ্ল্যাট কিনেছেন। তবে বিয়ের বিষয়টি গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে। বরং এখনো লিভ-ইন সম্পর্কেই রয়েছেন এই তারকা যুগল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়