Friday, June 26, 2026
spot_img
Homeমুল পাতাবারৈয়াঢালা হবে কৃষি ও পর্যটনের অপার সম্ভাবনার ক্ষেত্র

বারৈয়াঢালা হবে কৃষি ও পর্যটনের অপার সম্ভাবনার ক্ষেত্র

গণসংযোগে এস. এম আল মামুন

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি আর সীতাকুণ্ডের বারৈয়াঢালা হবে কৃষির অপার সম্ভাবনার ক্ষেত্র। সীতাকুণ্ডের শিম দেশে ছেড়ে বিদেশে ও রপ্তানি হচ্ছে গত বছরে সরিষা উৎপানে ব্যাপক সাফল্য আমাকে মুগ্ধ করেছে।

আমি সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবে আপনাদের সংযোগিতার বাড়িয়ে দিব। ৭ জানুয়রি নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী সরকার গঠন করতে পারলে কৃষিতে ভর্তুকির পরিমাণ আরও বৃদ্ধি পাবে।

৩১ ডিসেম্বর ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের গণসংযোগ পূর্বক সভা ইউনিয়ন আওয়ালী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলামে পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ মিয়া, চেয়ারম্যান রেহান উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য আলহাজ্ব মো. জাহাঙ্গীর চৌধুরী, তথ্য ও গবষণা সম্পাদক ফেরদৌস আলম মিয়াজী, সদস্য নজরুল ইসলাম, উত্তর জেলা যুবলীগের আইন সম্পাদক বিমল নাথ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. মোশারফ হোসেন, মুমিন মেম্বার, দিদারুল আলম মেম্বার প্রমুখ।

তিনি ইউনিয়নে বহরপুর, বৌদ্দপুকুর পাড়, কলাবাড়ীয়া, টেরিয়াইল, বারৈয়াঢালা, বড় দারোগারহাট, ফেদাইনগর, ছোট দারগারহাটসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়