Saturday, June 27, 2026
spot_img
Homeএই মুহুর্তেনতুন বছরের শুরুতেই বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

নতুন বছরের শুরুতেই বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

প্রাইম ভিশন ডেস্ক »

নতুন বছরের প্রথম দিন সোমবার একযোগে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয়েছে বই উৎসব। এদিন সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে এ উৎসব শুরু হয়।

সোমবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর মিরপুরে ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক পর্যায়ের বই উৎসবের কেন্দ্রীয় অনুষ্ঠান শুরু হয়। বিকেল পর্যন্ত বই বিতরণের কার্যক্রম চলবে।

বই উৎসবের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়। এসময় শিক্ষার্থীরা একযোগে নতুন বই উঁচিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। এবার প্রাথমিক ও ষষ্ঠ-সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা প্রথম দিনেই সব বই হাতে পাচ্ছে। তবে আংশিক বই নিয়ে ফিরতে হচ্ছে অষ্টম-নবমের শিক্ষার্থীদের।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।

মৌমিতা নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী জানায়, বই উৎসবে আসার জন্য খুব ভোরে ঘুম থেকে উঠেছে। বাসায় গিয়ে সবার আগে বাংলা বইয়ের গল্প-ছড়াগুলো পড়বে।

প্রথম শ্রেণির শিক্ষার্থী আরফান জানায়, নতুন বই পেয়ে খুব ভালো লাগছে। বই ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছি। বাইরে রাখলে বই ময়লা হয়ে যাবে!

এদিকে মাধ্যমিকের কোনো কেন্দ্রীয় আয়োজন না থাকলেও সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বই উৎসবের আয়োজন করা হয়েছে। স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ চলছে। সব শিক্ষার্থী বই হাতে ফিরবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়