Homeসংবাদনৌকার মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল

নৌকার মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম-১৬ আসনে (বাঁশখালী) আসনে নৌকা প্রতীকের মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।

‘চরম আচরণবিধি’ লঙ্ঘনের দায়ে ৩টা ৪৫ মিনিটে নির্বাচন কমিশন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমানের প্রার্থি বাতিল করেছে। তার প্রার্থিতা বাতিল করলেও ওই আসনের অন্যান্য প্রার্থীদের ভোট গণনা করা হবে।

ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, নির্বাচন আচরণবিধি ভঙ্গের দায়ে মোস্তাফিজুর রহমানের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে বৈধ যে প্রার্থী রয়েছে তাদের মধ্যে নির্বাচনে ভোট গ্রহণ চলবে।

এর আগেও তার বিরুদ্ধে মামলা দিয়েছে ইসি। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়