Homeসংবাদনির্বাচনে ৪১.৮ শতাংশ ভোট পড়েছে: সিইসি

নির্বাচনে ৪১.৮ শতাংশ ভোট পড়েছে: সিইসি

প্রাইম ভিশন ডেস্ক »

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার দুপুরে তিনি এ তথ্য জানিয়েছেন। সিইসি বলেন, চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে ৪১ দশমিক ৮ শতাংশ ভোট পড়েছে।

এদিকে রোববার মধ্যরাতেই ২৯৯টি আসনের মধ্যে সবকটির ফলাফল পাওয়া গেছে। এতে আওয়ামী লীগের প্রার্থীরা ২২৩টিতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এছাড়া স্বতন্ত্র ৬৩, জাতীয় পার্টির ১১, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ১ এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ১ প্রার্থী বিজয়ী হয়েছেন।

এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়