Sunday, June 28, 2026
spot_img
Homeএই মুহুর্তেশপথ নেবেন না জাপার এমপিরা

শপথ নেবেন না জাপার এমপিরা

প্রাইম ভিশন ডেস্ক »

জাতীয় পার্টির (জাপা) নবনির্বাচিত ১১ জন সংসদ সদস্য বুধবার (১০ জানুয়ারি) শপথ নেবেন না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার আমাদের মিটিং আছে। সেখানে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

জাপা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের অফিসে বৈঠক করবেন জাপার নীতিনির্ধারকেরা। সেখান থেকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

এদিকে বুধবার (১০ জানুয়ারি) জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করাবেন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়