Sunday, June 28, 2026
spot_img
Homeএই মুহুর্তেকালই শপথ নিচ্ছেন জাপার ১১ এমপি

কালই শপথ নিচ্ছেন জাপার ১১ এমপি

প্রাইম ভিশন ডেস্ক »

দিনভর নানা নাটকীয়তার পর সংসদ সদস্যের শপথ নিয়ে সিদ্ধান্ত জানাল জাতীয় পার্টি। আগামীকাল বুধবারই (১০ জানুয়ারি) শপথ নেবেন দলটির নবনির্বাচিত ১১ জন সংসদ। পূর্বঘোষিত বৃহস্পতিবারের দলীয় সভাও বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম এই কথা জানিয়েছেন।

মাহমুদ আলম জানান, আগামীকাল সকাল ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে জানানো হয়েছিল, জাপার এমপিরা শপথ নিতে সময় চেয়েছেন। তারা আগামীকাল শপথ নেবেন না, পরে শপথ নেবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়