Homeচট্টগ্রাম চালের আড়তে জেলা প্রশাসনের অভিযান

 চালের আড়তে জেলা প্রশাসনের অভিযান

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রামে চালের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারে বিভিন্ন চালের আড়তে এই অভিযান চালানো হয়।অভিযানে একটি দোকানে অনুমতির অতিরিক্ত চাল রাখার দায়ে দশ হাজার টাকা জরিমানা করা হয়৷

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক জানান , গত কয়েকদিনে হঠাৎ করেই চালের দাম বাড়তে শুরু করেছে। চট্টগ্রামের বাজারে বস্তাপ্রতি ২০০-৩০০ টাকা দাম বাড়ার কারণ খুঁজতেই তারা মাঠে নেমেছেন।

প্রাথমিকভাবে চট্টগ্রামে চালের আড়ত কেন্দ্রিক বড় কোনো কারসাজির খবর পাওয়া যায়নি। তবে এখানে যেসব জেলা থেকে চাল সরবরাহ করা হয়, সেসব মিল বা মোকামে কারসাজি হচ্ছে বলে জানতে পেরেছেন তারা। এই ব্যাপারে ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে বলেও জানান তিনি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়