প্রাইম ভিশন ডেস্ক »
কাল (বুধবার)১৭ জানুয়ারি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পটিয়া উপজেলাস্থ বড়লিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক ভাইস প্রেসিডেন্ট হাজী আবদুস ছাত্তারের ২৬তম মৃত্যুবার্ষিকী। মরহুম আবদুস ছাত্তার পটিয়া উপজেলার পেরলা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি একজন সংগঠকের দায়িত্ব পালন করেন। তাঁর দুই সন্তান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর ১৯৭৩ সালে ইউনিয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। মরহুমের দুই ছেলে পটিয়া কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী ছিলেন। আরেক সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াছ বড়লিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন দীর্ঘদিন।
আবদুস ছাত্তার পিতা মাতার একমাত্র পুত্র সন্তান হওয়ার কারণে প্রচুর সম্পত্তির অধিকারী ছিলেন। ব্যক্তিজীবনে তিনি তৎকালীন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে পটিয়া মহকুমার সরকারি রেশন ডিলার হওয়ার কারণে তাঁর নামের সাথে ডিলার নামটি সকলের কাছে পরিচিত লাভ করে। মরহুম আবদুছ ছাত্তারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


