রবিবার, মে ১০, ২০২৬
spot_img
Homeমুল পাতাজীবনে এতটা অসহায় বোধ করিনি: পরীমনি

জীবনে এতটা অসহায় বোধ করিনি: পরীমনি

প্রাইম ভিশন ডেস্ক »

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। গত ১৭ জানুয়ারি ছেলেকে নিয়ে কলকাতায় যান তিনি। সেখানকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে পদ্মকে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে পরীমনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে জানিয়েছেন, কলকাতার অ্যাপোলো হাসপাতালে ছেলেকে ভর্তি করিয়েছেন। তবে মানসিকভাবে বিপর্যস্ত পরী লিখেন— ‘জীবনে এতটা অসহায় বোধ করিনি। আল্লাহ সহায়।’

পরীমণির সহকর্মী ও ভক্তরা কমেন্ট করে পদ্মর সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন। কিছুদিন আগে ফেসবুক পোস্টে অভিনেত্রী জানিয়েছিলেন, রাস্তার পাশের দোকানের ফল খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পারিবারিক আয়োজনে অংশ নিতে ৩ জানুয়ারি পিরোজপুরে গিয়েছিলেন তিনি। ১১ জানুয়ারি ঢাকায় ফেরেন। ফেরার আগে রাস্তার পাশের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন পরীমনি, তার সন্তানসহ পাঁচজন। এরপর সবাই হাসপাতালে ভর্তি হন। সবাই সুস্থ হলেও পদ্ম সুস্থ হননি।

জানা যায়, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে টানা সাতদিন চিকিৎসা চলে পদ্মর। তার শরীরে দুটো ভাইরাস শনাক্ত হয়। পরে পদ্মকে কলকাতায় নিয়ে যান পরীমনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়