সোমবার, মে ১১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেউপজেলা নির্বাচন শুরু হচ্ছে ৩০ এপ্রিলের মধ্যে

উপজেলা নির্বাচন শুরু হচ্ছে ৩০ এপ্রিলের মধ্যে

প্রাইম ভিশন ডেস্ক »

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন এপ্রিল মাসের ৩০ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইসি আনিছুর রহমান এ কথা বলেন।

এ সময় নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পর ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এপ্রিল মাসের ৩০ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। চার থেকে পাঁচ ধাপে এ নির্বাচন হবে। এছাড়া ময়মনসিংহ সিটিতে ভোটগ্রহণ হবে আগামী ৯ মার্চ। ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। পূর্ণাঙ্গ তফসিল পরে দেওয়া হবে।

ইসি আনিছুর আরো জানান, আগামী ৯ মার্চ কুমিল্লা সিটির উপনির্বাচনও অনুষ্ঠিত হবে। এছাড়া সংরক্ষিত আসনের তফসিল শিগগিরই ঘোষণা করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়