রবিবার, মে ১০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেভিসানীতি নিয়ে যা জানাল যুক্তরাষ্ট্র

ভিসানীতি নিয়ে যা জানাল যুক্তরাষ্ট্র

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের সংবাদ সম্মেলনে ইদানীং নিয়মিত কথা হয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ফের কথা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে ভিসানীতি নিয়ে। এদিন পাকিস্তানের প্রসঙ্গ ধরে এসেছে বাংলাদেশের বিরুদ্ধে ভিসানীতির বিষয়টি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটলকে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে জাতীয় নির্বাচনের আগে ভিসা নিষেধাজ্ঞার মতো ঘোষণা পাকিস্তানের জন্যও দেওয়া হবে কি না?

উত্তরে বেদান্ত প্যাটেল বলেন, বাংলাদেশ ও পাকিস্তান ছাড়াও বিশ্বের সব দেশেই নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র।

এর আগে সোমবার (২২ জানুয়ারি) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বেদান্ত প্যাটেল বলেন, টানা চতুর্থবারের মতো নির্বাচিত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় যুক্তরাষ্ট্র। জলবায়ু পরিবর্তন, নিরাপত্তাসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বাড়াতে আগ্রহী ওয়াশিংটন। পাশাপাশি বেসরকারি খাতেও অংশীদারি বাড়াবে দেশটি।

সূত্র : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের ওয়েবসাইট

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়