Homeসংবাদবাংলাদেশের পাশে থাকবে ভারত: প্রণয় ভার্মা

বাংলাদেশের পাশে থাকবে ভারত: প্রণয় ভার্মা

প্রাইম ভিশন ডেস্ক »

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, কানেকটিভিটি উন্নয়নে ভারত বরাবরের মতোই বাংলাদেশের পাশে থাকবে।

রোববার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানিয়েছেন।

এক প্রশ্নের জবাবে প্রণয় কুমার ভার্মা বলে, ভারতের লাইন অব ক্রেডিটের অর্থায়নে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যেসব প্রকল্প চলমান রয়েছে, সেগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আরো বলেন, নতুন কোনো প্রকল্প নেয়া হলে, সে ব্যাপারে কেমন প্রস্তুতি নেয়া হবে- মন্ত্রীর সঙ্গে সে বিষয়েও বিশদ আলোচনা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়