Homeএই মুহুর্তেশিগগিরই ডলার সমস্যার সমাধান হবে: সালমান এফ রহমান

শিগগিরই ডলার সমস্যার সমাধান হবে: সালমান এফ রহমান

প্রাইম ভিশন ডেস্ক »

ঢাকা-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান বলেছেন, শিগগিরই ডলারের সমস্যার সমাধান হবে।

তিনি বলেন, বর্তমানে দুটো জিনিস চাপ কমাতে সহযোগিতা করতে পারে। একটি হলো রেমিটেন্স বাড়াতে হবে এবং আরেকটি হচ্ছে রফতানি বাড়াতে হবে।

সোমবার দুপুরে আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন।

তিনি বলেন, রফতানি বাড়ানোর জন্য অনেকগুলো নতুন উদ্যোগ নেয়া হচ্ছে। সম্প্রতি আমদানি অনেকটা কমে গেছে। এরপরও ডলারের ওপর চাপ থাকছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ঢাকা জেলার প্রশাসক আনিসুর রহমান এবং ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানসহ অন্যরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়