শুক্রবার, মে ১, ২০২৬
spot_img
Homeচট্টগ্রামচবিতে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ

চবিতে ছাত্রলীগের ২ গ্রুপের সংঘর্ষ

প্রাইম ভিশন ডেস্ক »

মধ্যরাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (২৯ জানুয়ারি) রাত একটার দিকে চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) এবং ভার্সিটি এক্সপ্রেসের (ভিএক্স) উপ-গ্রুপের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ ও মারামারিতে জড়ায়।

জানা যায়, ভিএক্স গ্রুপের কর্মী আলমাসকে একা পেয়ে মারধর করে সিএফসির নেতাকর্মীরা। পরে শাহ আমানত হলের সামনে সিএফসি এবং সোহরাওয়ার্দী হলের সামনে ভিএক্সের নেতাকর্মীরা অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময়ে উভয় গ্রুপের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে চবির সহকারী প্রক্টর অরূপ বড়ুয়া সংবাদমাধ্যমকে বলেন, সিএফসি ও ভিএক্সের কর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে আমরা যথাসময়ে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়