Homeমুল পাতা‘বেঁচে আছি’, পুনম পান্ডে জানালেন ভুয়া মৃত্যুর খবর রটানোর কারণ

‘বেঁচে আছি’, পুনম পান্ডে জানালেন ভুয়া মৃত্যুর খবর রটানোর কারণ

প্রাইম ভিশন ডেস্ক »

জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলিউড অভিনেত্রী পুনম পান্ডের, শুক্রবার (২ জানুয়ারি) এই খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ৩২ বছর বয়সি নায়িকার এই আকস্মিক মৃত্যু ঘিরে দানা বাঁধে রহস্য।

অবশেষে জবাব দিলেন পুনম নিজেই! হ্যাঁ, বেঁচে আছেন পুনম পাণ্ডে। মৃত্যুর ভুয়া খবর ছড়িয়েছিলেন নিজেই! ভিডিও বার্তা জারি করে জানালেন মৃত্যুর ভুয়া খবর ছড়ানোর কারণ।

ভিডিও বার্তায় পুনমকে বলতে শোনা গেল, ‘আমি ক্ষমা চাইছি, আমার জন্য যে অসুবিধা হয়েছে, যারা আমার জন্য আহত হয়েছেন। কিন্তু আমার অভিপ্রায় ছিল সকলকে শক দেওয়ার, কারণ আমরা সার্ভিক্যাল ক্যানসার নিয়ে সচেতন নই। সেই কারণেই আমি মৃত্যুর মিথ্যে নাটক করেছি। জানি হয়তো বিষয়টা বাড়াবাড়ি, কিন্তু এর জন্য হঠাৎ করে জরায়ু-মুখ ক্যানসার নিয়ে কথা বলছে।’

পুনমের সংযোজন, ‘এই রোগটা নিঃশব্দে বহু প্রাণ কাড়ছে। সার্ভিক্যাল ক্যানসার নিয়ে আলোচনা প্রয়োজন। আমি গর্বিত, আমার মৃত্যুর ভুয়ো খবর সেটা করে দেখালো। যারা আমাকে প্রশ্ন করতে চান, আমি উত্তর দেব হটারফ্লাই-তে লাইভে এসে।’

আগামী ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস। ঠিক তার দু-দিন আগেই পুনমের সার্ভিক্যাল ক্যানসারে আচমকা মৃত্যুর খবরে অনেকেই মনে করেছিলেন হয়তো গোটাটাই প্রচার কৌশল। সেই জল্পনাতেই সিলমোহর পড়ল।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়