Homeএই মুহুর্তে‘এটা আমাদের প্রতিশোধের শুরু’: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

‘এটা আমাদের প্রতিশোধের শুরু’: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং তাদের সঙ্গে সম্পর্ক আছে এমন সব সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে বাড়তি পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।

অস্টিন বলেন, ‘এটা আমাদের প্রতিশোধের শুরু।’

ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিশোধমূলক হামলা প্রসঙ্গে এ কথা বলেন তিনি। আইআরজিসি ও তাদের সঙ্গে সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠীদের ৮৫টির বেশি লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়।

তবে পেন্টাগন বলছে, তারা ইরানের সঙ্গে যুদ্ধ চায় না এবং তেহরানও যুদ্ধ চায় না বলেই তাদের বিশ্বাস।

অস্টিন বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্য বা অন্য কোথাও সংঘাত চাই না। তবে প্রেসিডেন্ট এবং আমি মার্কিন বাহিনীর ওপর হামলা বরদাশত করব না।’

গত রোববার সিরিয়ার সীমান্তের কাছে জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে গতকালের হামলাকে। ওই হামলায় সামরিক ঘাঁটিতে থাকা তিনজন মার্কিন সেনা নিহত হন।

সেই হামলার জন্য ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করে আসছিল যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় সিরিয়া ও ইরাকে অবস্থিত ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর পরিকল্পনায় অনুমোদন দেয় ওয়াশিংটন।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়