Monday, June 29, 2026
spot_img
Homeমুল পাতাজুটি বাঁধলেন ইমরান ও পূজা

জুটি বাঁধলেন ইমরান ও পূজা

প্রাইম ভিশন ডেস্ক »

দুই ভুবনের দুই বাসিন্দা এক হয়েছেন। একজন ইমরান মাহমুদুল। সংগীতের জনপ্রিয় তারকা। আরেকজন শিশুশিল্পী হিসেবে অভিনয়ে এসে এখন জনপ্রিয় নায়িকা পূজা চেরী। দুজন সম্প্রতি একটি বিজ্ঞাপনের জন্য জুটি হয়েছেন।

জানা গেছে, বেশ কিছুদিন আগেই প্রাণ আপের এ বিজ্ঞাপনটির শুটিং শেষ হয়েছে। নাফিসের পরিচালনায় এতে প্রথমবারের মতো একসঙ্গে জুটি হয়ে মডেল হলেন ইমরান-পূজা।

শুধু মডেলই নয়, বিজ্ঞাপনের জিঙ্গেলটিও গেয়েছেন ইমরান, যেটি সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব ওয়াহিদ।

ইমরান মাহমুদুল বলেন, ‌‌‘এটা সত্যি দারুণ এক অভিজ্ঞতা। আমার সঙ্গে পূজা চেরি ছিল, তার সঙ্গেও প্রথম। আমরা দুইদিন শুটিং করেছি। দারুণ উপভোগ করেছি। আরও বেশি ভালো লাগছে, বিজ্ঞাপনটির জিঙ্গেলও আমি গেয়েছি, মিউজিক করেছেন হাবিব ভাই। ভিডিও ডিরেকশন দিয়েছেন নাফিস ভাই। যার সঙ্গে আগেও আমার অনেক কাজ হয়েছে। সব কিছু মিলিয়ে চমৎকার একটা সময় পার করেছি।’

পূজাও বেশ উচ্ছ্বসিত এই বিজ্ঞাপনে কাজ করে। তিনি বলেন, ‘ইমরান ভাইয়ের গানের ভক্ত আমি। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়ে ভালো লাগল। সুন্দর গল্পে একটি বিজ্ঞাপন তৈরি হয়েছে। আশা করছি দর্শকের ভালো লাগবে এটি।’

ইমরান জানান, বিজ্ঞাপনটি ঈদুল ফিতরে বেশ বড় ক্যাম্পেইনের মধ্য দিয়ে প্রচারে আসবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়