Homeমুল পাতাঅপুর নতুন ইচ্ছা!

অপুর নতুন ইচ্ছা!

প্রাইম ভিশন ডেস্ক »

নতুন সিনেমার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী অপু বিশ্বাস। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ৯ ফেব্রুয়ারি তার অভিনীত ‘ট্র্যাপ’ এবং ১৬ ফেব্রুয়ারি ‘ছায়াবৃক্ষ’ নামের দুটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘ট্র্যাপ’ সিনেমা মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন অপু। সেখানে সংরক্ষিত আসনের এমপি হতে চাওয়ার ইচ্ছের কথা জানান তিনি।

নারীদের নিয়ে কাজ করার ইচ্ছে থেকেই এবার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম ক্রয় করবেন বলে জানান অপু বিশ্বাস।

তিনি বলেন, ‘একজন জনপ্রতিনিধি নয়, প্রত্যেকটা মা-বোনের কাছের ও পাশের মানুষ হয়ে উঠতে চাই। আমি নারীদের নিয়ে কাজ করতে চাই। এটিই আমার মূল লক্ষ্য। আমার স্লোগান এটিই।’

চলতি বছরটি সুখবর দিয়েই শুরু করেছেন অপু। ১২ জানুয়ারি রাজধানীর আফতাবনগরের আবাসিক এলাকায় নতুন ব্যবসাপ্রতিষ্ঠান চালু করেন তিনি। এ ছাড়া এ মাসে তার দুটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়