শুক্রবার, মে ১, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেচার ধাপে উপজেলা ভোট শুরু ৪ মে

চার ধাপে উপজেলা ভোট শুরু ৪ মে

প্রাইম ভিশন ডেস্ক »

চার ধাপে অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন। প্রথম ধাপের ভোট হবে আগামী ৪ মে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম।

মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ২৭তম কমিশন সভা শেষে এ তথ্য জানান তিনি।

ইসি সচিব জানান, প্রথম ধাপে ৪ মে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে। দ্বিতীয় ধাপের ভোট ১১ মে, তৃতীয় ধাপের ভোট ১৮ মে ও চতুর্থ ধাপের ভোট ২৫ মে অনুষ্ঠিত হবে।

তিনি জানান, আগামী সপ্তাহে তফসিল এবং কোন উপজেলায় কোনদিন ভোট হবে তা জানানো হবে। দেশে ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে।

আইন অনুযায়ী, উপজেলা পরিষদের মেয়াদ শুরু হয় প্রথম সভার দিন থেকে। পরবর্তী পাঁচ বছর নির্বাচিত পরিষদ দায়িত্ব পালন করেন। মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়