বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
spot_img
Homeএই মুহুর্তেপাকিস্তানে স্বতন্ত্র প্রার্থীর অফিসে বোমা হামলা, নিহত ১৪

পাকিস্তানে স্বতন্ত্র প্রার্থীর অফিসে বোমা হামলা, নিহত ১৪

প্রাইম ভিশন ডেস্ক »

পার্লামেন্ট নির্বাচনের আগের দিন বুধবার দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে একজন স্বতন্ত্র প্রার্থীর একটি নির্বাচনী অফিসে বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত এবং দুই ডজনেরও বেশি আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে এবিসি নিউজ। কাল বৃহস্পতিবার পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র জান আচাকজাই বলেছেন, বেলুচিস্তান প্রদেশের পাশিন জেলায় এই হামলার ঘটনা ঘটেছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পাকিস্তানে পার্লামেন্ট নির্বাচনের একদিন আগে এই হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি।

দেশটিতে, বিশেষ করে বেলুচিস্তানে বোমা হামলা বেড়ে গেছে। এই কারণে নির্বাচনের আগে সেখানে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাকিস্তান জুড়ে কয়েক হাজার পুলিশ এবং আধাসামরিক বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও বোমা হামলার ঘটনা ঘটল।

আফগানিস্তান ও ইরানের সীমান্তে গ্যাস সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশটি দুই দশকেরও বেশি সময় ধরে বেলুচ জাতীয়তাবাদীদের বিদ্রোহের শিকার হয়েছে। বেলুচ জাতীয়তাবাদীরা প্রথমে প্রাদেশিক সম্পদের অংশ চেয়েছিল, কিন্তু পরে তারা স্বাধীনতার জন্য বিদ্রোহ শুরু করে।

পাকিস্তানি তালেবান এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীরও এই প্রদেশে শক্তিশালী উপস্থিতি রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়