প্রাইম ভিশন ডেস্ক »
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বড় দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বাইশ গজের ক্রিকেটের বাইরেও এ দুজনের সম্পর্ক গভীর বন্ধুত্বের ছিল। কিন্তু তাদের বন্ধুত্বে ভাঙন ধরেছিল অনেক আগেই। তবুও জাতীয় দলে একসঙ্গে খেলে যাচ্ছিলেন তারা।
ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের আগমুহূর্তে সাকিব-তামিমের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। এর ফলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে দলের মাঝে।
গত সোমবার (৫ ফেব্রুয়ারি) ইমরুল কায়েস ও মেহেদী মিরাজের ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমকেএস স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাকিব-তামিমসহ অনেক তারকা ক্রিকেটার। যেখানে সাকিবের পাশে বসা ইমরুল কায়েসের সঙ্গে হাতে মেলালেও অভিমানী তামিম ইকবাল এড়িয়ে যান বন্ধু সাকিব আল হাসানকে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, ইমরুলের সঙ্গে হাত মিলিয়ে সাকিবকে পাশ কাটিয়ে চলে যান তামিম। তবে লুকিয়ে ঠিকই তামিমকে দেখছিলেন সাকিব। এমকেএসের উদ্বোধনী অনুষ্ঠানে লুকিয়ে বন্ধু তামিমের দিকে তাকিয়ে ছিলেন সাকিব। এই অনুষ্ঠানের আয়োজক মিরাজ ও ইমরুল কায়েস। প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
অনুষ্ঠানে তামিম সাকিবের আশপাশের সবার সঙ্গে হাত মেলালেন কিন্তু সাকিবের সঙ্গে নয়। সাকিব আয়নাতে তামিমকে ফলো করছিলেন। তার পাশের জনের সঙ্গে হাত মেলানোর পর তামিম আর হাত বাড়াননি। ফলে সাকিবও হাত বাড়াতে সাহস করেননি। তবে কিছুটা মলিন মুখে দেখা গেছে সাকিবকে।
বিশ্বকাপের দল থেকে তামিম ইকবাল পড়ায় সাকিবের দিকে আঙুল তোলেন দেশের হাজারও ক্রিকেট ভক্ত। তবে এক সাক্ষাৎকারে সাকিব জানান এসবের কিছু জানতে না তিনি। বিশ্বকাপের ব্যর্থতার পর তিন সদস্যে তদন্ত কমিটিকেও ঘটনার ব্যাখ্যা করেছেন এই সাকিব-তামিম।


