Saturday, June 27, 2026
spot_img
Homeমুল পাতা‘পেয়ারার সুবাস’ মুক্তি পাচ্ছে ২৭ প্রেক্ষাগৃহে

‘পেয়ারার সুবাস’ মুক্তি পাচ্ছে ২৭ প্রেক্ষাগৃহে

প্রাইম ভিশন ডেস্ক »

মঞ্চ, নাটক ও সিনেমার গুণী অভিনেতা আহমেদ রুবেল অভিনীত শেষ সিনেমা ‘পেয়ারার সুবাস’ আজ শুক্রবার দেশের ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সিনেমাটির প্রিমিয়ার শোতে অংশ নিতে গিয়ে গত বুধবার হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হয় তার।

নুরুল আলম আতিক পরিচালিত এই সিনেমাটি তাকে উৎসর্গ করা হয়েছে।

সারাদেশের যে ২৭টি প্রেক্ষাগৃহে ‘পেয়ারার সুবাস’ মুক্তি পাচ্ছে- স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি শপিং মল, এস.কে এস টাওয়ার, সিমান্ত সম্ভার, সনি স্কোয়ার, বঙ্গবন্ধু মিলিটারী জাদুঘর, বালি আর্কিড, চট্রগ্রাম), বঙ্গবন্ধু শেখ মুজিব হাই টেক পার্ক, রাজশাহী ব্লকবাস্টার সিনেমাস-যমুনা ফিউচার পার্ক, লায়নস সিনেমাস (জিনজিরা), সিলভার স্ক্রীন (চট্রগ্রাম), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (সিলেট), শ্যামলী সিনেমা (ঢাকা), মমো-ইন (বগুড়া), ম্যাজিক মুভি থিয়েটার ফ্যান্টাসী পার্ক (দিয়াবাড়ী), সিনেস্কোপ (নারায়নগঞ্জ), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), গুলশান সিনেপ্লেক্স (নারায়নগঞ্জ), মধুমিতা সিনেমা (ঢাকা), সেনা অডিটোরিয়াম (সাভার), সুগন্ধা (চট্রগ্রাম), শঙ্খ সিনেমা (খুলনা), শাপলা সিনেমা (রংপুর), ছায়াবানী সিনেমা (ময়মনসিংহ), নন্দিতা সিনেমা (সিলেট), মর্ডান সিনেমা (দিনাজপুর), লিবার্টি সিনেমা (খুলনা) এবং স্পনীল সিনেপ্লেক্স (কুষ্টিয়া)।

সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, অন্ধকার পেরিয়ে সিনেমাটি যেদিন আলোর মুখ দেখেছে, সেদিনই সব বন্ধন ছিন্ন করে চলে গেলেন অভিনেতা আহমেদ রুবেল। তাই আমরা সিনেমাটি তার নাম উৎসর্গ করেছি।

নানা জটিলতা কাটিয়ে দীর্ঘ আট বছর পর মুক্তি পাচ্ছে সিনেমাটি। ‘পেয়ারার সুবাস’ সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০১৬ সালে। এরপর কয়েক দফায় শুটিং পিছিয়ে, নানা জটিলতা পেরিয়ে ২০২০ সালে এর চিত্রায়ণ শেষ হয়। পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হতে লেগে যায় আরও তিন বছর। পরে সিনেমাটি গত বছর ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়। উৎসবে পুরস্কার না পেলেও ছবিটি ইতিবাচক সাড়া পেয়েছিল সেখানে।

‘পেয়ারার সুবাস’ ছবিতে পেয়ারা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এতে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দিহান, সুষমা সরকার, মাহমুদ, নূর ইমরান মিঠু, মশিউল আলম, জয়িতা মহালনবিশ, আঁখি আফরোজসহ অনেকেই।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়