Saturday, June 27, 2026
spot_img
Homeমুল পাতানতুন গল্পে মারিয়া

নতুন গল্পে মারিয়া

প্রাইম ভিশন ডেস্ক »

শোবিজে পা রেখেছেন মাত্র বছর তিনেক হলো। শুরুটা ছিল ফ্যাশন হাউসের মডেল হিসেবে। এই দুই বছরে তার ক্যারিয়ারে যুক্ত হয়েছে নয়া পালক। বলছি মারিয়া চৌধুরী শান্তর কথা। প্রায় ২০টির মতো ওভিসি-টিভিসিতে কাজ করেছেন তিনি। প্রথমবার নাটকে অভিনয় করেছেন ছোটপর্দায় জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে।

নাটকের শিরোনাম ছিল ‘লাফাঙ্গা’। প্রথম কাজেই ভিউয়ের দৌড়ে বাজিমাত করেছেন টিভিপর্দায়। এরপর বেশ কিছু একক নাটকে অভিনয় করেছেন।

সেই ধারাবাহিকতায় ‘বুক পকেটের গল্প’ ও ‘দেয়ালে ঠেকলে পিঠ’ শিরোনামের দুটি নাটক ভালোবাসা দিবসে মুক্তি পেতে যাচ্ছে বলে জানালেন মারিয়া শান্ত। নাটকের গল্প প্রসঙ্গে এ অভিনেত্রী বলেন, ‘আপাতত দুটি কাজ আসছে ভালোবাসা দিবসে। ফিকশনের গল্পগুলো একটু ভিন্ন হবে। এর মধ্যে জাহিদ প্রীতমের বুক পকেটের গল্পে ছয় শিল্পীর তিনটি গল্প রয়েছে। এতে অচেনা অতিথির গল্পে অভিনয় আমি করেছি। তবে সবশেষে দেখা যাবে প্রত্যেকটি গল্পের সঙ্গে সংযোগ আছে। এখানে আমার সহশিল্পী শাশ্বত দত্ত। আর দেয়ালে ঠেকলে পিঠ নাটকে আমার সঙ্গে রয়েছেন মুশফিক আর ফারহান।’

আলাপকালে মারিয়া জানান, তিনি ভালোমানের গল্পে কাজ করতে চান। অভিনেত্রীর ভাষ্য, ‘আমি চাই অভিনয়ে নিজেকে নিয়মিত করতে। বেছে ভালো কাজ করতে চাই।’

মারিয়া শান্ত অভিনীত উল্লেখযোগ্য বিজ্ঞাপনের মধ্যে রয়েছে প্রাণ, ইমামি, বার্জার পেইন্ট ইত্যাদি। তিনি বিভিন্ন ফ্যাশন হাউসের মডেল হয়েছেন। তার মধ্যে রয়েছেÑ ইয়েলো, রেড অরিজিন, টুয়েলভ, সেইলর ইত্যাদি। এ ছাড়া ক্রিকেট তারকা সাকিব আল হাসানের সঙ্গে একটি ফ্যাশন হাউসের মডেল হয়েছেন মারিয়া।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়