Homeমুল পাতামাহি কী নিয়ে আক্ষেপ করছেন

মাহি কী নিয়ে আক্ষেপ করছেন

প্রাইম ভিশন ডেস্ক »

‘সময়টা আজ কেমন যেন বড় হয়ে গেছি আমি’, ওল্ড স্কুল ব্যান্ডের জনপ্রিয় এই গানটির মতো করে বলা যায়, ‘সময়টা আজ কেমন যেন একা হয়ে গেছেন মাহি।’ সামাজিক মাধ্যমে এমন আভাস অভিনেত্রী নিজেই দিয়েছেন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ৩টায় নিজের ফেসবুকে মাহি জানান দেন একাকিত্ব গ্রাস করেছে তাকে। তিনি লেখেন,— একা একা লাগে। সম্প্রত সময়টা খুব একটা ভালো যাচ্ছে না নায়িকার। স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া ভোটের ভাঠেও গো হারা হেরেছেন। ধারণা করা হচ্ছে এসব কারণেই একাকিত্বে ভুগছেন তিনি।

কয়েকদিন আগে নিজের ফেসবুক থেকে বিচ্ছেদের খবর দেন মাহি। ওই ভিডিও বার্তায় তিনি বলেছিলেন, আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব।

এরপর তিনি বলেছিলেন, ‘আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।’

 

২০১৬ সালে মাহি বিয়ে করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। তার সঙ্গে ঘর ভাঙলে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিব সরকারকে বিয়ে করেন। আড়াই বছর না যেতে তার সঙ্গেও মাহি নিয়েছেন বিচ্ছেদের সিদ্ধান্ত।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়