Homeচট্টগ্রামনির্যাতন ও সহিংসতা প্রতিরোধে নারীকে ঐক্যবদ্ধ থাকতে হবে

নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে নারীকে ঐক্যবদ্ধ থাকতে হবে

প্রাইম ভিশন ডেস্ক »

সারা বাংলাদেশে নারীর উপর সকল নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে নারীকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নির্যাতনের বিরুদ্ধে নামতে হবে সমাজের সকল পেশার মানুষের, নারী কখনো করুনার বস্তু নয়, যে নারী পুরুষের করুনা নিয়ে বেঁচে থাকতে চাইবে সেই নারী কখনো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে না! তাই আসুন একটি সমৃদ্ধ, সুখী ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে নারীদেরকে সাথে নিয়ে আমরা নারীর প্রতি সকল বৈষম্য ও নির্যাতন প্রতিরোধ করি” কথাগুলো বলছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ অfবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বরেণ্য আবৃত্তিশিল্পী আহ্কাম উল্লাহ।

আবৃত্তিশিল্পী নাজমুল আলিম সাদেকী সুমনের সঞ্চালনায় প্রমা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিত্রনায়ক রিয়াজ, সাংবাদিক জ,ই, মামুন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আবৃত্তিশিল্পী দেবাশিস্ রুদ্র ও আবৃত্তির নারী শক্তি প্ল্যাটফর্মের চট্টগ্রামের সমন্বয়ক কংকন দাশ।

চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে নারী- পুরুষ একসাথে অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে  কাজ করতে হবে। একটি দেশের সাংস্কৃতিক বিপ্লব তরান্বিত না হলে ধর্মান্ধতা আমাদের কুসংস্কারাচ্ছন্ন সমাজের দিকে ঠেলে দিবে।’

এতে বর্ষীয়ান সাংবাদিক জ. ই. মামুন বলেন, নারীদের অদম্য ইচ্ছাশক্তির বাস্তব রূপ দিতে পারলেই সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। নারীদের প্রতিবাদি হওয়া এখন সময়ের দাবী বলেও মন্তব্য করেন তিনি।

শতাধিক  নারীর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে নারী আবৃত্তিশিল্পীরা তাদের মতামত ব্যক্ত করে আগামী দিনগুলোতে নারীকে মানুষ হিসেবে মর্যাদা দেয়ার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধতার কথা বলেন। অনুষ্ঠানে আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবসে চেরাগী চত্বরে সমবেত অনুষ্ঠান উদযাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়