Homeএই মুহুর্তেমালয়েশিয়াতে ট্রেনের ধাক্কায় ৩ বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়াতে ট্রেনের ধাক্কায় ৩ বাংলাদেশির মৃত্যু

প্রাইম ভিশন ডেস্ক »

মালয়েশিয়ার কেটিএম পুনকাক উতামা জেড হিল ট্র্যাকে গতকাল (৩ মার্চ) একটি যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেপিবিএম) পরিচালক ওয়ান মো. রাজালি ওয়ান ইসমাইল জানিয়েছেন, রোববার রাত ১০.৫৩ মিনিটে তাদেরকে এই ঘটনা সম্পর্কে অবহিত করা হয়েছে।

সংবাদ সংস্থা বার্নামার খবরে বলা হয়েছে, জরুরি কল পেয়ে কাজাং স্টেশন থেকে পাঁচজন কর্মী নিয়ে একটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়।

আজ এক বিবৃতিতে ইসমাইল জানিয়েছেন, “নিহতদের বয়স ৩০ থেকে ৪০-এর মধ্যে ছিল। তারা ট্রেনের নিচে কাটা পড়েনি বরং ট্রেনের ধাক্কায় রেলট্র্যাকের পাশে ছিটকে যায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি মেডিকেল টিম তাদের মৃত ঘোষণা করে।”

মামলাটি অধিকতর তদন্ত ও সঠিক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়