প্রাইম ভিশন ডেস্ক »
রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিংয়ে নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। অভিযানের অংশ হিসেবে সোমবার (৪ মার্চ) নগরীর খাতুনগঞ্জে অভিযান শুরু করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। দুপুর ১টায় খাতুনগঞ্জে অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দুপুর ১টায় খাতুনগঞ্জে অভিযান শুরু করেছি। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে আমাদের এই অভিযান। অভিযানে আমরা কেউ অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছেন কিনা সেগুলো খতিয়ে দেখব।’
জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যাতে সহনীয় থাকে। কেউ যাতে বাজারে অস্থিতিশীল করতে না পারে সেজন্য আমরা মনিটরিং কার্যক্রম শুরু করেছি। আমাদের এই মনিটরিং কার্যক্রম চলমান থাকবে। কেউ পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


