Homeএই মুহুর্তেসাধারণ যাত্রীদের সঙ্গে রেলে চড়ে চট্টগ্রাম গেলেন অর্থ প্রতিমন্ত্রী

সাধারণ যাত্রীদের সঙ্গে রেলে চড়ে চট্টগ্রাম গেলেন অর্থ প্রতিমন্ত্রী

প্রাইম ভিশন ডেস্ক »

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বৃহস্পতিবার (৭ মার্চ ) সকাল ৭টায় সোনার বাংলা এক্সপ্রেস রেলে চড়ে সাধারণ যাত্রীদের সঙ্গে চট্টগ্রাম গেছেন। দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রেলে চড়ে প্রথমবার নিজ জেলা চট্টগ্রাম গেলেন তিনি।

নতুন অর্থ প্রতিমন্ত্রীকে রেলে চড়ার সময়টুকুতে অফিসের গুরুত্বপূর্ণ কাজ করতে দেখা গেছে।

সাধারণ যাত্রীরা মন্ত্রীকে রেলে দেখে অবাক হয়েছেন। অর্থ প্রতিমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েও দীর্ঘ ভ্রমণে রেলে চড়ায় যাত্রীদের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছে। তবে প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে যাত্রীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মন্ত্রীও যাত্রীদের সঙ্গে হাসি মুখে কথা বলেছেন। যাত্রীদের ছবি তোলারও আবদার মিটিয়েছেন তিনি।

ওয়াসিকা আয়শা খানের বাবা আতাউর রহমান খান কায়সার ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং আমৃত্যু আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ।

ওয়াসিকা আয়শা খান ২০১৪ সালে দশম, ২০১৮ সালে একাদশ ও ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১ নং সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৯ সাল থেকে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়