Homeএই মুহুর্তেযে কারণে চমেক হাসপাতালে অভিযান চালালো র‌্যাব

যে কারণে চমেক হাসপাতালে অভিযান চালালো র‌্যাব

প্রাইম ভিশন ডেস্ক »

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে ৩৯ জন দালালকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

এদের মধ্যে ১৪ জনকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড এবং ২৫ জনকে ৫ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২০ মার্চ) সকালে হাসপাতালে অভিযানে নামে র‌্যাবের একটি টিম। ৩২ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-৭ এর সিও লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম বলেন, সাদা পোশাকে র‌্যাবের টিম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন ৩৯ জনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, হাসপাতালে মূলত বেড এবং ওয়ার্ড সিন্ডিকেট, মেডিসিন সিন্ডিকেট, অ্যাম্বুল্যান্স সিন্ডিকেট সক্রিয় আছে। তারা রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রলুব্ধ করে। মূলত কমিশন বাণিজ্যের কারণে রোগীদের প্রলুব্ধ করে তারা।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়