নুরুল ইসলাম ও গোল আকসান ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণকালে আবদুচ ছালাম এমপি
প্রাইম ভিশন ডেস্ক »
নুরুল ইসলাম ও গোল আকসান ফাউন্ডেশনের উদ্যাগে ৩নং পাঁচলাইশ ওয়ার্ডের দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবদুচ ছালাম।
শনিবার সকালে আশেকানে আউলিয়া ডিগ্রী কলেজ মাঠ নুরুল ইসলাম ও গোল আকসান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মুহাম্মদ আজাদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আবদুচ ছালাম এমপি বলেন, ‘নুরুল ইসলাম ও গোল আকসান ফাউন্ডেশন’ অসহায় মানুষের সহযোগিতায় কাজ করে যাচ্ছে। এভাবে সমাজের বিত্তশালী লোকেরা অসহায় দরিদ্র মানুষের কল্যাণে এগিয়ে আসলে দেশ থেকে দারিদ্রতার হার কমে যাবে। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ।
তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। ঈদ উপহার বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানো প্রতিটা নাগরিকের দায়িত্ব।
ঈদ উপহার বিতরণকালে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম, এসএম আবুল কাশেম, মো. কফিল উদ্দিন (জিএস কফিল), হাজী নাছির উদ্দিন, গোলাম মোস্তফা, জিএস আমিনুল করিম, আলহাজ্ব শাহাজান, আলহাজ্ব মো. বখতিয়ার, জামশেদ হোসেন, সাইফুল ইসলাম সাইফ, রনি দিদারী, আনিসুর রহমান মুন্না, মোর্শেদ আলম, মো. মোজাম্মেল হোসেন, নুরনবী, আব্দুল মোনাফ মুরাদ, সাজ্জাদ হোসেন আশিক, নুরউদ্দিন, এনামুল হক মিনহাজ, আবিরুল ইসলাম, আব্দুল কাদের, জুলি আকতার, মো. নাবিল প্রমুখ


