প্রাইম ভিশন ডেস্ক »
আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে নতুন স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম কমিয়েছে সরকার। তবে অকটেন ও পেট্রোলের দাম আগের মতোই রয়েছে।
রোববার লিটারপ্রতি ২ টাকা ২৫ পয়সা কমিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। সোমবার থেকে নতুন এই দাম কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৮ টাকা ২৫ পয়সা থেকে কমিয়ে ১০৬ টাকা করা হয়েছে। এক্ষেত্রে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে ২ টাকা ২৫ পয়সা কমেছে।
অকটেনের দাম আগের মতোই লিটারপ্রতি ১২৬ টাকা এবং পেট্রোলের দাম রয়েছে ১২২ টাকা।


