Homeএই মুহুর্তেআবারও ৪৮ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা

আবারও ৪৮ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা

প্রাইম ভিশন ডেস্ক »

আবারও দেশজুড়ে ৪৮ ঘণ্টার তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (৩ মে) এ সতর্কতা জারি করা হয়।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলসহ খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগে চলমান তাপপ্রবাহ আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।’

তিনি আরও বলেন, ‘এই সময়ে বাতাসের আর্দ্রতা বেশি থাকার কারণে অস্বস্তি বাড়তে পারে।’

এর আগে গত রোববার (২৮ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ৭২ ঘণ্টার জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল।

কয়েকদিন ধরে প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এরই মধ্যে বৃহস্পতিবার রাজধানীর কয়েক জায়গায় বৃষ্টি হওয়ায় জনজীবনে কিছুটা স্বস্তি মেলে।

গত মাসে রেকর্ডভাঙা তাপমাত্রার কারণে ‘হিট স্ট্রোকে’ কয়েকজন মারাও যান। গরমের কারণে স্কুল-কলেজও বন্ধ রাখতে বাধ্য হয় সরকার।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়