Homeএই মুহুর্তেচার ঘণ্টায় ২০ শতাংশ ভোট পড়েছে: ইসি

চার ঘণ্টায় ২০ শতাংশ ভোট পড়েছে: ইসি

প্রাইম ভিশন ডেস্ক »

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অঞ্চলভেদে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় ১৫ থেকে ২০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম।

বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ইসি সচিব জানান, নির্বাচনে এখন পর্যন্ত বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অনিয়মের অভিযোগে খাগড়াছড়ি লক্ষীছড়ি উপজেলার একটি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে। এছাড়া অন্য সব জায়গায় ভোটগ্রহণ নির্বিঘ্নে চলমান রয়েছে।

সচিব আরো বলেন, দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ায় ভোটার উপস্থিত কিছুটা কম।

ইসি জানায়, প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ১১ হাজার ৫৫৬ কেন্দ্রের ৮১ হাজার ৮০৪ ভোট কক্ষে ৩ কোটি ১৪ লাখ ৬৮ হাজার ১০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ১ কোটি ৬০ লাখ ২ হাজার ২২৪, নারী ১ কোটি ৫৪ লাখ ৬৫ হাজার ৬৯০ এবং ১৮৮ জন হিজড়া ভোটার রয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

পাঠক প্রিয়